আমার চিত্ত তোমায় নিত্য হবে         সত্য হবে- ওগো সত্য, আমার এমন সুদিন         ঘট্‌বে কবে!           সত্য সত্য সত্য জপি,           সকল বুদ্ধি সত্যে সপি,           সীমার বাঁধন পেরিয়ে যাব              নিখিল ভবে           সত্য, তোমার পূর্ণ প্রকাশ              দেখ্ ব‌ কবে। তোমায় দূরে সরিয়ে, মরি    আপন অসত্যে। কি যে কাণ্ড করিগো সেই    ভূতের রাজত্বে!      আমার আমি ধুয়ে মুছে,      তোমার মধ্যে যাবে ঘুচে,      সত্য, তোমায় সত্য হব          বাঁচব তবে,-      তোমার মধ্যে মরণ আমার          মরবে কবে। ১৫ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)