আজি গন্ধবিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে?          আজি ক্ষুব্ধ নীলাম্বর মাঝে          এ কি চঞ্চল ক্রন্দন বাজে;          সুদুর দিগন্তের সকরুণ সঙ্গীত              লাগে মোর চিন্তায় কাজে          আমি খুঁজি কারে অন্তরে মনে              গন্ধবিধুর সমীরণে। ওগো জানিনা কি নন্দনরাগে সুখে উৎসুক যৌবন জাগে।          আজি আম্রমুকুল-সৌগন্ধ্যে,          নব- পল্লব-মর্ম্মর ছন্দে,          চন্দ্র-কিরণ-সুধা-সিঞ্চিত অম্বরে              অশ্রু-সরস মহানন্দে          আমি পুলকিত কার পরশনে              গন্ধবিধুর সমীরণে। ফাল্গুন, ১৩১৬ — গীতাঞ্জলি (1910)