৮৩ হে দূর হইতে দূর,​​ হে নিকটতম, যেথায় নিকটে তুমি সেথা তুমি মম; যেথায় সুদূরে তুমি সেথা আমি তব। কাছে তুমি নানা ভাবে নিত্য নব নব সুখে দুঃখে জনমে মরণে। তব গান জলস্থল শূন্য হতে করিছে আহ্বান মোরে সর্ব কর্ম-মাঝে— বাজে গূঢ়স্বরে প্রহরে প্রহরে চিত্তকুহরে-কুহরে তোমার মঙ্গলমন্ত্র।           যেথা দূর তুমি   সেথা আত্মা হারাইয়া সর্ব তটভূমি   তোমার নিঃসীম-মাঝে পূর্ণানন্দভরে   আপনারে নিঃশেষিয়া সমর্পণ করে।   কাছে তুমি কর্মতট আত্মাতটিনীর,   দূরে তুমি শান্তিসিন্ধু অনন্ত গভীর। — নৈবেদ্য (1901)