Poetry
জীবনযাত্রার পথে
জীবনযাত্রার পথে ক্লান্তি ভুলি, তরুণ পথিক, চলো নির্ভীক। আপন অন্তরে তব আপন যাত্রার দীপালোক অনির্বাণ হোক। — স্ফুলিঙ্গ (1945)
দুর্গম পথের প্রান্তে পান্থশালা-’পরে
দুর্গম পথের প্রান্তে পান্থশালা-’পরে যাহারা পড়িয়া ছিল ভাবাবেশভারে রসপানে হতজ্ঞান, যাহারা নিয়ত রাখে নাই আপনারে উদ্যত জাগ্রত— মুগ্ধ মূঢ় জানে নাই, বিশ্বযাত্রীদলে কখন চলিয়া গেছে সুদূর অচলে বাজায়ে বিজয়শঙ্খ। শুধু দীর্ঘ ব...
চ’লে যাব শুকনো পাতা-ছাওয়া ঘাসে—জামরূল হিজলের বনে
চ’লে যাব শুকনো পাতা-ছাওয়া ঘাসে—জামরূল হিজলের বনে; তল্তা বাঁশের ছিপ হাতে র’বে—মাছ আমি ধরিব না কিছু;— দীঘির জলের গন্ধে রূপালি চিতল তার রূপসীর পিছু জামের গভীর পাতা-মাখা শান্ত নীল জলে খেলিছে গোপনে; আনারস-ঝোপে ঐ মাছরাঙা...
স্মৃতিকাপালিনী পূজারতা, একমনা
স্মৃতিকাপালিনী পূজারতা, একমনা, বর্তমানেরে বলি দিয়া করে অতীতের অর্চনা। — স্ফুলিঙ্গ (1945)
ভুল হল বুঝি এই ধরণীতলে
ভুল হল বুঝি এই ধরণীতলে, তাই প্রাণে চিরকাল আগুন জ্বলে তাই আগুন জ্বলে দিনের শেষে এক প্লাবন এসে জানি ঘিরিবে আমার মন কৌতুহলে, নব কৌতুহলে। আমার জীবনে ভুল ছিল না বুঝি, তাই বারে বারে সে আমারে গিয়াছে খুঁজি দিনের শেষে আজ বাউল বে...
ফুলের মতন আপনি ফুটাও গান
ফুলের মতন আপনি ফুটাও গান, হে আমার নাথ এই ত তোমার দান। ওগো সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি আমার বলিয়া উপহার দিতে আসি, তুমি নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি, দয়া করে প্রভু রাখ মোর অভিমান। তার পরে যদি পূজার বেলার শেষে এ গ...