Poetry
বাতাসে ধানের শব্দ শুনিয়াছি—ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ণ ভ’রে
বাতাসে ধানের শব্দ শুনিয়াছি—ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ণ ভ’রে; সোনালি রোদের রং দেখিয়াছি—দেহের প্রথম কোন্ প্রেমের মতন রূপ তার—এলোচুল ছড়ায়ে রেখেছে ঢেকে গূঢ় রূপ—আনারস বন; ঘাস আমি দেখিয়াছি; দেখেছি সজনে ফুল চুপে চুপে পড়িতে...
প্রাণ-গঙ্গা
প্রতিদিন নদীস্রোতে পুষ্প পত্র করি’ অর্ঘ্য দান পূজারীর পূজা অবসান। আমিও তেমনি যত্নে মোর ডালি ভরি’ গানের অঞ্জলি দান করি’ প্রাণের জাহ্নবী-জলধারে, পূজি আমি তারে॥ বিগলিত প্রেমের আনন্দ বারি সে যে, এসেছে বৈকুণ্ঠধাম ত্যেজে। মৃত্...
মানসপ্রতিমা
ইমনকল্যাণ তুমি সন্ধ্যার মেঘ শান্তসুদূর আমার সাধের সাধনা, মম শূন্য-গগন-বিহারী। আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা― তুমি আমারি যে তুমি আমারি, মম অসীম-গগন-বিহারী। মম হৃদয়-রক্ত-রঞ্জনে তব চরণ দিয়েছি রাঙিয়া, অয়ি...
দেশলাই কাঠি
আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না: তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ— বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস; আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেধেছিল? ঘরের কোণে জ্বলে উঠেছিল...
কাছের রাতি দেখিতে পাই
কাছের রাতি দেখিতে পাই মানা। দূরের চাঁদ চিরদিনের জানা। — স্ফুলিঙ্গ (1945)
প্রভু তোমা লাগি আঁখি জাগে
প্রভু তোমা লাগি আঁখি জাগে; দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে। ধূলাতে বসিয়া দ্বারে ভিখারী হৃদয় তারে তোমারি করুণা মাগে! কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে। আজি এ জগত মাঝে কত মুখে কত কাজে চলে গেল সবে আগে। সাথী...
বিধবা রমণী
১ ভারতের পতিহীনা নারী বুঝি অই রে! না হলে এমন দশা নারী আর কই রে? মলিন বসন-খানি অঙ্গে আচ্ছাদন, আহা দেখ অঙ্গে নাই অঙ্গের ভূষণ! রমণীর চির-সাধ চিকুর বন্ধন, হ্যাদে দেখ সে সাধেও বিধি-বিড়ম্বন! আহাঁ, কি চাঁচরকেশ পড়েছে এলায়ে! আ...
হতাশের আক্ষেপ
(১) আবার গগনে কেন সুধাংশু উদয় রে! কাঁদাইতে অভাগারে, কেন হেন বারে বারে, গগন মাঝারে শশী আসি দেখা দেয় রে। তারে যে পাবার নয়, তবু কেন মনে হয়, জ্বলিল যে শোকানল, কেমনে নিবাই রে। আবার গগনে কেন সুধাংশু উদয় রে! (২) অই শশী অই...
লজ্জাবতীলতা
১ ছুঁইও না ছুঁইও না উটি লজ্জাবতীলতা। একান্ত সঙ্কোচ করে, এক ধারে আছে সরে, ছুঁইও না উহার দেহ, রাখ মোর কথা। তরু লতা যত আর, চেয়ে দেখ চারি ধার, ঘেরে আছে অহঙ্কারে—উটি আছে কোথা! আহা অই খানে থাক, দিও না ক ব্যথা। ছুঁইলে নখের কোণ...