ইমনকল্যাণ তুমি সন্ধ্যার মেঘ শান্তসুদূর    আমার সাধের সাধনা,     মম শূন্য-গগন-বিহারী। আমি আপন মনের মাধুরী মিশায়ে    তোমারে করেছি রচনা―     তুমি আমারি যে তুমি আমারি,       মম অসীম-গগন-বিহারী। মম হৃদয়-রক্ত-রঞ্জনে তব    চরণ দিয়েছি রাঙিয়া,      অয়ি সন্ধ্যা-স্বপন-বিহারী। তব অধর এঁকেছি সুধাবিষে মিশে    মম সুখদুখ ভাঙিয়া―      তুমি আমারি যে তুমি আমারি,       মম বিজন-জীবন বিহারী। মম মোহের স্বপন-অঞ্জন তব    নয়নে দিয়েছি পরায়ে,     অয়ি মুগ্ধ-নয়ন-বিহারী। মম সংগীত তব অঙ্গে অঙ্গে    দিয়েছি জড়ায়ে জড়ায়ে―      তুমি আমারি যে তুমি আমারি,       মম জীবন-মরণ-বিহারী। ৯ আশ্বিন ১৩০৪ চলন বিল। ঝড়বৃষ্টি — কল্পনা (1900)