Poetry
বর্ম্মার কবিতা
কেমন হ’য়েছে মন,—মনে নাহি সুখ, হারায়ে শীতের বাস শীতে কাঁপে বুক; কি হ’ল আমার ওগো সদা ভাবি তাই, চন্দনের খাটে শুয়ে চোখে ঘুম নাই। বড়ই দুখিনী আমি বড় অভাগিনী, বিদেশে রয়েছে বঁধু আমি একাকিনী; দিন যায় যাতনায় হায় হায় করি,...
বাসন্তী স্বপ্ন
আমার আঁধার ঘরে, রাতে এসেছিল হাল্কা বাতাস ফাল্গুনী লীলাভরে! আমারে ঘিরিয়া ঘুরে ফিরে শেষে চুপে চুপে বলে “ওরে! উড়ু, উড়ু, মন উড়াব আজিকে,— সাথে নিয়ে যাব তরে।” সাগরে চলিল ধারা, জ্যোৎস্না-জড়িত শতেক যোজন মিলায় স্বপন পারা।...
স্বপ্নাতীত
দুলেছিল অচিন্ পাখী এই ডালের এই ফেঁক্ড়িতে, পরশে ফুল ধরিয়েছিল তায় গো! তখনো তার হয়নি বাসা আগ্ডালের ঐ বাঁকটিতে একেবারে নীল আকাশের গায় গো! ফেঁক্ড়ি কাঙাল,—স্বপ্নাতীত, হায় গো, . তারেই কিনা গান শোনানো! বেছে নেওয়া তায...
বিদায় ক্ষণে
উটের সহিস সাড়া দিয়ে গেল পড়ে গেল হাঁকাহাঁকি, এমন সময়ে দেখিনু অদূরে দাঁড়ায়ে আমার সাকী! মন্দ লোকের নিন্দার ভয়ে একটি কথা না বলি’ নিমেষের তরে এসে চলে গেল। আঁখি এল ছলছলি’। গোপন কথার শ্রোতা বহু জুটে, খুঁজিতে হয় না লেশ,...
প্রেম-তত্ত্ব
এই ভালবাসা, এই সেই প্রেম, স্বর্গের সুখ মর্ত্তে পাওয়া, ঘোমটা ঘুচাননা পলকে পলকে, আলোকে পুলকে উধাও ধাওয়া! প্রেমের পহেলা সংসার ভোলা, প্রেমের চরম পক্ষ মেলা, আঁখির আড়ালে ফেলিয়া জগৎ, আকাশে বাতাসে মত্ত খেলা! প্রেমিকের দলে ঢু...
মনের মানুষ
(সুইডেন্) সিন্ধু-শকুন শুভ্র পাখা হেলিয়ে চ’লে যায় মত্ত তুফান ধ’র্ত্তে আসে,— ভয় করে না তায়! যে দিকে যাক্ ফিরবে কপোত নীড়েই পুনরায়, পরাণ আমার অহর্নিশি তোমার পানে ধায়;— ওগো, মনের মানুষ! জোয়ারের জল হ’ক সে প্রবল, প্রেমে...