আহা রাই আমাদের শক্ত মেয়ে, ও সে ছাড়েনা দাঁও হাতে পেলে; রাই দশটা চাঁপা আদায় ক’রে মোটে একটি চুমা শ্যামকে দিলে! তার পরদিনেই এক নূতন কাণ্ড, হঠাৎ শ্যামের বরাত গেল খুলে; রাই দশটা চুমা দিলে সেদিন মোটে একটি কদম্বের বদলে! ওগো তার পরের দিন রাই আমাদের যেন চাইতে কিছু গেল ভুলে; আহা শ্যামকে শুধু রাখ্‌তে খুসী আপন অধরখানি ধর্‌লে তুলে! হায়, তার পরের দিন মূর্খ মেয়ে নিজের সবই শ্যামের পায়ে থুলে; কারণ, সন্দেহ তার চন্দ্রাকে শ্যাম চুমা দিয়েছে গো বিনিমুলে। দ্যু-ফ্রেণি।