Poetry
একটি কবিতা
পৃথিবী প্রবীণ আরো হ’য়ে যায় মিরুজিন নদীটির তীরে; বিবর্ণ প্রাসাদ তার ছায়া ফেলে জলে। ও-প্রাসাদে কারা থাকে? কেউ নেই— সোনালি আগুন চুপে জলের শরীরে নড়িতেছে— জ্বলিতেছে— মায়াবীর মতো জাদুবলে। সে-আগুন জ্ব’লে যায়— দহেনাকো কিছু...
দাঁড়িয়ে আছ তুমি আমার
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে॥ বাতাস বহে, মরি মরি, আর বেঁধে রেখো না তরী, এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে॥ তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা...
দেহে আর মনে প্রাণে হয়ে একাকার
দেহে আর মনে প্রাণে হয়ে একাকার এ কী অপরূপ লীলা এ অঙ্গে আমার। এ কী জ্যোতি, এ কী ব্যোম দীপ্তদীপ-জ্বালা দিবা আর রজনীর চিরনাট্যশালা। এ কী শ্যাম বসুন্ধরা, সমুদ্রে চঞ্চল, পর্বতে কঠিন, তরু-পল্লবে কোমল, অবণ্যে আঁধার। এ কী বিচিত্...
সন্ধ্যারবি মেঘে দেয়
সন্ধ্যারবি মেঘে দেয় নাম সই করে। লেখা তার মুছে যায়, মেঘ যায় সরে। — স্ফুলিঙ্গ (1945)
মনে করি এইখানে শেষ
মনে করি এইখানে শেষ কোথা বা হয় শেষ! আবার তোমার সভা থেকে আসে যে আদেশ। নূতন গানে নূতন রাগে নূতন করে হৃদয় জাগে, সুরের পথে কোথা যে যাই না পাই সে উদ্দেশ। সন্ধ্যাবেলার সোনার আভায় মিলিয়ে নিয়ে তান পূরবীতে শেষ করেছি যখন আমার...
বেসুর বাজে রে
বেসুর বাজে রে, আর কোথা নয়, কেবল তোরি আপন-মাঝে রে। মেলে না সুর এই প্রভাতে আনন্দিত আলোর সাথে, সবারে সে আড়াল করে, মরি লাজে রে॥ থামা রে ঝংকার। নীরব হয়ে দেখ্ রে চেয়ে দেখ্ রে চারিধার। তোরি হৃদয় ফুটে আছে মধুর হয়ে ফুলের...
আলো তার পদচিহ্ন
আলো তার পদচিহ্ন আকাশে না রাখে; চলে যেতে জানে, তাই চিরদিন থাকে। — স্ফুলিঙ্গ (1945)
ইউরোপের উদ্দেশে
ওখানে এখন মে-মাস তুষার-গলানো দিন, এখানে অগ্নি-ঝরা বৈশাখ নিদ্রাহীন; হয়তো ওখানে শুরু মন্থর দক্ষিণ হাওয়া; এখানে বোশেখী ঝড়ের ঝাপ্টা পশ্চাৎ ধাওয়া; এখানে সেখানে ফুল ফোটে আজ তোমাদের দেশে কত রঙ, কত বিচিত্র নিশি দেখা দেয় এসে...
এস হে এস সজল ঘন
এস হে এস সজল ঘন, বাদল বরিষণে; বিপুল তব শ্যামল স্নেহে এস হে এ জীবনে। এস হে গিরিশিখর চুমি, ছায়ায় ঘিরি কানন ভূমি, গগন ছেয়ে এস হে তুমি গভীর গরজনে। ব্যথিয়ে উঠে নীপের বন পুলকভরা ফুলে। উছলি উঠে কল রোদন নদীর কূলে কূলে। এস হে...
এই মোর সাধ যেন এ জীবন মাঝে
এই মোর সাধ যেন এ জীবন মাঝে তব আনন্দ মহাসঙ্গীতে বাজে। তোমার আকাশ, উদার আলোক ধারা দ্বার ছোট দেখে ফেরে না যেন গো তারা, ছয় ঋতু যেন সহজ নৃত্যে আসে অন্তর মোর নিত্য নূতন সাজে। তব আনন্দ আমার অঙ্গে মনে বাধা যেন নাহি পায় কোন আবর...