রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
Poetry
সেতারের তারে
সেতারের তারে ধানশি মিড়ে মিড়ে উঠে বাজিয়া। গোধূলির রাগে মানসী স্বরে যেন এল সাজিয়া। — স্ফুলিঙ্গ (1945)
Poetry
এই যে তোমার প্রেম ওগো
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ! এই যে পাতায় আলো নাচে সোনার বরণ। এই যে মধুর আলস ভবে মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে বাতাস দেহে করে অমৃত ক্ষরণ। এই ত তোমার প্রেম, ওগো হৃদয়হরণ! প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে! এই তোমারি...
Poetry
গাব তোমার সুরে
গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র। শুনব তোমার বাণী দাও সে অমর মন্ত্র॥ করব তোমার সেবা দাও সে পরম শক্তি। চাইব তোমার মুখে দাও সে অচল ভক্তি॥ সইব তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য। বইব তোমার ধ্বজা দাও সে অটল স্থৈর্য॥ নেব সকল বিশ্ব...
Poetry
সেই আমাদের দেশের পদ্ম
সেই আমাদের দেশের পদ্ম তেমনি মধুর হেসে ফুটেছে, ভাই, অন্য নামে অন্য সুদূর দেশে। — স্ফুলিঙ্গ (1945)
Poetry
প্রভাতের ফুল ফুটিয়া উঠক
প্রভাতের ফুল ফুটিয়া উঠক সুন্দর পরিমলে। সন্ধ্যাবেলায় হোক সে ধন্য মধুরসে-ভরা ফলে। — স্ফুলিঙ্গ (1945)