Rabindranath Tagore

Classic poet · Public-domain works
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
1,025Posts
0Followers 0Following
856Views
0Reactions
0Gifts received
Poetry

হেথা যে গান গাইতে আসা আমার

হেথা যে গান গাইতে আসা আমার হয়নি সে গান গাওয়া, আজো কেবলি সুর সাধা, আমার কেবল গাইতে চাওয়া। আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা, শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা। আজো ফোটে নাই সে ফুল, শুধু বহেছে এক হাওয়...

3 weeks ago · 1 min read 0 0 0
Poetry

সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে

সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া, মোর বাতায়ন পানে চেয়েছিলে তব করুণ নয়নপাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আম...

3 weeks ago · 1 min read 0 0 0
Poetry

চৈত্ররজনী

আজি উন্মাদ মধুনিশি, ওগো চৈত্রনিশীথশশী। তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসি, চৈত্রনিশীথশশী। কত নদীতীরে, কত মন্দিরে, কত বাতায়নতলে— কত কানাকানি, মন-জানাজানি, সাধাসাধি কত ছলে। শাখা প্রশাখার, দ্বার-জানালার আড়ালে আড়ালে...

3 weeks ago · 1 min read 0 0 0
Poetry

ছায়ালোক

যেথায় তুমি গুণী জ্ঞানী, যেথায় তুমি মানী, যেথায় তুমি তত্ত্ববিদের সেরা, আমি সেথায় লুকিয়ে যেতে পথ পাব না জানি, সেথায় তুমি লোকের ভিড়ে ঘেরা। সেথায় তোমার বুদ্ধি সদাই জাগে, চক্ষে তোমার আবেশ নাহি লাগে, আমার ভীরু হৃদয় ছা...

3 weeks ago · 2 min read 0 0 0
Poetry

দুঃখ এড়াবার আশা

দুঃখ এড়াবার আশা নাই এ জীবনে। দুঃখ সহিবার শক্তি যেন পাই মনে। — স্ফুলিঙ্গ (1945)

3 weeks ago · 1 min read 0 0 0
Poetry

মৃত্তিকা খোরাকি দিয়ে

মৃত্তিকা খোরাকি দিয়ে বাঁধে বৃক্ষটারে, আকাশ আলোক দিয়ে মুক্ত রাখে তারে। — স্ফুলিঙ্গ (1945)

3 weeks ago · 1 min read 0 0 0
Poetry

হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ

হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পান! আমার নয়নে তোমার বিশ্ব ছবি দেখিয়া লইতে সাধ যায় তব কবি! আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি শুনিয়া লইতে চাহ আপনার গান! হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুম...

3 weeks ago · 1 min read 0 0 0
Poetry

যা পায় সকলই জমা করে

যা পায় সকলই জমা করে, প্রাণের এ লীলা রাত্রিদিন। কালের তাণ্ডবলীলাভরে সকলই শূন্যেতে হয় লীন। — স্ফুলিঙ্গ (1945)

3 weeks ago · 1 min read 0 0 0
Poetry

দাও হে আমার ভয় ভেঙে দাও

দাও হে আমার ভয় ভেঙে দাও। আমার দিকে ও মুখ ফিরাও। পাশে থেকে চিনতে নারি, কোন্‌ দিকে যে কি নেহারি, তুমি আমার হৃদ্‌বিহারী হৃদয় পানে হাসিয়া চাও। বল আমায় বল কথা গায়ে আমার পরশ কর। দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধ...

3 weeks ago · 1 min read 0 0 0
Poetry

চোদ্দো

চোদ্দো ওগো তরুণী, ছিল অনেক দিনের পুরোনো বছরে এমনি একখানি নতুন কাল, দক্ষিণ হাওয়ায় দোলায়িত, সেই কালেরই আমি। মুছে-আসা ঝাপ্‌সা পথ বেয়ে এসে পড়েছি বনগন্ধের সংকেতে তোমাদের এই আজকে-দিনের নতুন কালে। পারো যদি মেনে নিয়ো আমায়...

3 weeks ago · 1 min read 1 0 0
Poetry

ব্রাহ্মণ

(ছান্দোগ্যোপনিষৎ। ৪ প্রপাঠক। ৪ অধ্যায়।) অন্ধকার বনচ্ছায়ে সরস্বতীতীরে অস্ত গেছে সন্ধ্যাসূর্য্য; আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রমমাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিধ্‌ভার করি আহরণ বনান্তর হতে; ফিরায়ে এনেছে ডাকি তপোবন-গোষ্ঠগৃহে স্নিগ...

3 weeks ago · 2 min read 0 0 0
Poetry

জীবনে যত পূজা

জীবনে যত পূজা হল না সারা, জানিহে জানি তাও হয়নি হারা, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারাল ধরা জানিহে জানি তাও হয়নি হারা॥ জীবনে আজো যারা রয়েছে পিছে, জানিহে জানি তাও হয়নি মিছে আমার অনাগত, আমার অনাহত তোমার...

3 weeks ago · 1 min read 0 0 0