গান দিয়ে হে তোমায় খুঁজি
গান দিয়ে হে তোমায় খুঁজি বাহির মনে চির দিবস মোর জীবনে। নিয়ে গেছে গান আমারে ঘরে ঘরে দ্বারে দ্বারে, গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই এই ভুবনে। কত শেখা সেই শেখালো, কত গোপন পথ দেখালো, চিনিয়ে দিল কত তারা হৃদগগনে। বিচিত্র সুখদু...
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
গান দিয়ে হে তোমায় খুঁজি বাহির মনে চির দিবস মোর জীবনে। নিয়ে গেছে গান আমারে ঘরে ঘরে দ্বারে দ্বারে, গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই এই ভুবনে। কত শেখা সেই শেখালো, কত গোপন পথ দেখালো, চিনিয়ে দিল কত তারা হৃদগগনে। বিচিত্র সুখদু...
জানার বাঁশি হাতে নিয়ে না-জানা বাজান তাঁহার নানা সুরের বাজানা। — স্ফুলিঙ্গ (1945)
আঘাতসংঘাত-মাঝে দাঁড়াইনু আসি। অঙ্গদ কুণ্ডল কী অলংকাররাশি খুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলি নিজহাতে তোমার অমোঘ শরগুলি, তোমার অক্ষয় তূণ। অস্ত্রে দীক্ষা দেহো, বর্ণগুরু। তোমার প্রবল পিতৃস্নেহ ধ্বনিয়া উঠুক আজি কঠিন আদেশে।...
আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল, গেলরে দিন বয়ে। বাঁধন-হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে, সজল হাওয়া যূথীর বনে কি কথা যায় কয়ে! বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে খু...
হাওয়া লাগে গানের পালে- মাঝি, আমার বসো হালে। এবার ছাড়া পেলে বাঁচে, জীবনতরী ঢেউয়ে নাচে এই বাতাসের তালে তালে। মাঝি, এবার বসো হালে॥ দিন গিয়েছে এল রাতি, নাই কেহ মোর ঘাটের সাথি। কাটো বাঁধন, দাও গো ছাড়ি, তারার আলোয় দেব পা...
না গণি মনের ক্ষতি ধনের ক্ষতিতে হে বরেণ্য, এই বর দেহো মোর চিতে। যে ঐশ্বর্যে পরিপূর্ণ তোমার ভুবন এই তৃণভূমি হতে সুদূর গগন— যে আলোকে, যে সংগীতে, যে সৌন্দর্যধনে, তার মূল্য নিত্য যেন থাকে মোর মনে স্বাধীন সবল শান্ত সরল স...
তোমার ইঙ্গিতখানি দেখি নি যখন ধূলিমুষ্টি ছিল তারে করিয়া গোপন। যখনি দেখেছি আজ তখনি পুলকে নিরখি ভুবনময় আঁধারে আলোকে জ্বলে সে ইঙ্গিত; শাখে শাখে ফুলে ফুলে ফুটে সে ইঙ্গিত; সমুদ্রের কূলে কূলে ধরিত্রীর তটে তটে চিহ্ন আঁকি ধায়...