চাও যদি সত্যরূপে
চাও যদি সত্যরূপে দেখিবারে মন্দ– ভালোর আলোতে দেখো, হোয়ো নাকো অন্ধ। — স্ফুলিঙ্গ (1945)
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
চাও যদি সত্যরূপে দেখিবারে মন্দ– ভালোর আলোতে দেখো, হোয়ো নাকো অন্ধ। — স্ফুলিঙ্গ (1945)
হে অন্তরের ধন, তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন। আমার ঘরে তোমায় আমি একা রেখে দিলাম, স্বামী, কোথায় যে বাহিরে আমি ঘুরি সকল ক্ষণ॥ হে অন্তরের ধন, এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন। তোমার বাঁশি নানা সুরে আমায় খুঁজে বেড়ায় দূ...
সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ তখনো হে নাথ প্রণমি তোমায় গাহি বসে তব গান। অন্তরযামী, ক্ষমো সে আমার শূন্যমনের বৃথা উপহার— পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান, সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ। ডাকি তব...
যে করে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত ঈশ্বরকে অর্ঘ্য হতে সে করে বঞ্চিত। — স্ফুলিঙ্গ (1945)
দিগন্তে পথিক মেঘ চলে যেতে যেতে ছায়া দিয়ে নামটুকু লেখে তাকাশেতে। — স্ফুলিঙ্গ (1945)
তুমি যে কাজ করচ, আমায় সেই কাজে কি লাগাবে না? কাজের দিনে আমায় তুমি আপন হাতে জাগাবে না? ভালমন্দ ওঠাপড়ায়, বিশ্বশালার ভাঙাগড়ায় তোমার পাশে দাড়িয়ে যেন তোমার সাথে হয় গো চেনা? ভেবেছিলেম বিজন ছায়ায় নাই যেখানে আনাগোনা স...
আমি আমায় করব বড়ো, এই তো আমার মায়া তোমার আলো রাঙিয়ে দিয়ে ফেলব রঙিন ছায়া। তুমি তোমায় রাখবে দূরে, ডাকবে তারে নানা সুরে, আপ্নারি বিরহ তোমার আমায় নিল কায়া॥ বিরহগান উঠল বেজে বিশ্বগগনময়। কত রঙের কান্নাহাসি, কতই আশা-ভ...
ফুলের অক্ষরে প্রেম লিখে রাখে নাম আপনার— ঝ’রে যায়, ফেরে সে আবার। পাথরে পাথরে লেখা কঠিন স্বাক্ষর দুরাশার ভেঙে যায়, নাহি ফেরে আর। — স্ফুলিঙ্গ (1945)