রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
গানের সাজি
গানের সাজি এনেছি আজি ঢাকাটি তা’র লও গো খুলে দেখো তো চেয়ে কী আছে। যে থাকে মনে স্বপন-বনে ছায়ার দেশে ভাবের কূলে সে বুঝি কিছু দিয়াছে। কী যে সে তাহা আমি কী জানি, ভাষায় চাপা কোন্ সে বাণী সুরের ফুলে গন্ধ খানি ছন্দে বাঁধি’ গ...
সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই
সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই যে যুদ্ধে ভাইকে মারে ভাই। — স্ফুলিঙ্গ (1945)
দুই পারে দুই কূলের আকুল প্রাণ
দুই পারে দুই কূলের আকুল প্রাণ, মাঝে সমুদ্র অতল বেদনাগান। — স্ফুলিঙ্গ (1945)
নিভৃত প্রাণের দেবতা
নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত, সেথায় খোল দ্বার, আজ লব তাঁর দেখা। সারা দিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে, সন্ধ্যাবেলার আরতি হয়নি আমার শেখা৷ তব জীবনের আলোতে জীবন-প্রদীপ জ্বালি হে পূজারি, আজ নিভৃতে সাজাব...
জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ
জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হল ধন্য হল মানব-জীবন। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায়ে বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। তোমার যজ্ঞে দিয়েছ ভার বাজাই আমি বাশি গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি...
কুমারসম্ভবগান
যখন শুনালে কবি, দেবদম্পতিরে কুমারসম্ভবগান— চারি দিকে ঘিরে দাঁড়ালো প্রমথগণ; শিখরের ’পর নামিল মন্থর শান্ত সন্ধ্যামেঘস্তর স্থগিত বিদ্যুৎলীলা, গর্জন বিরত; কুমারের শিখী করি পুচ্ছ অবনত স্থির হয়ে দাঁড়াইল পার্বতীর পাশে বাঁকায...
সমুদ্রের প্রতি
(পুরীতে সমুদ্র দেখিয়া।) হে আদিজননী, সিন্ধু, বসুন্ধরা সন্তান তোমার, একমাত্র কন্যা তব কোলে। তাই তন্দ্রা নাহি আর চক্ষে তব, তাই বক্ষ জুড়ি’ সদা শঙ্কা, সদা আশা, সদা আন্দোলন; তাই উঠে বেদমন্ত্রসম ভাষা নিরন্তর প্রশান্ত অম্বরে,...
আজি গন্ধবিধুর সমীরণে
আজি গন্ধবিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে? আজি ক্ষুব্ধ নীলাম্বর মাঝে এ কি চঞ্চল ক্রন্দন বাজে; সুদুর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে। ওগো জানিনা কি নন্দনরাগে সুখ...