নিভৃত প্রাণের দেবতা    যেখানে জাগেন একা, ভক্ত, সেথায় খোল দ্বার,    আজ লব তাঁর দেখা। সারা দিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে, সন্ধ্যাবেলার আরতি    হয়নি আমার শেখা৷         তব জীবনের আলোতে            জীবন-প্রদীপ জ্বালি         হে পূজারি, আজ নিভৃতে            সাজাব আমার থালি।         যেথা নিখিলের সাধনা         পূজা-লোক করে রচনা,         সেথায় আমিও ধরিব            একটি জ্যোতির রেখা। ১৭ পৌষ ১৩১৬ — গীতাঞ্জলি (1910)