ঝর্‌না, তোমার স্ফটিক জলের     স্বচ্ছধারা, তাহারি মাঝারে দেখে আপনারে     সূর্য্যতারা! তারি একধারে আমার ছায়ারে আনি মাঝে মাঝে, দুলায়ো তাহারে, তারি সাথে তুমি হাসিয়া মিলায়ো     কলধ্বনি,— দিয়ে তা’রে বাণী যে-বাণী তোমার     চিরন্তনী॥ আমার ছায়াতে তোমার হাসিতে     মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার     মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে, মোর বাণী রূপ দেখিলাম আজি     নির্ঝরিণী। তোমার প্রবাহে মনেরে জাগায়,     নিজেরে চিনি॥ আষাঢ়, ১৩৩৫ — মহুয়া (1929)