ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে
ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে; তখনো যৌবন প্রাণে লেগে আছে হয়তো বা—আমার তরুণ দিন তখনো হয় নি শেষ—সেই ভালো—ঘুম আসে—বাংলার তৃণ আমার বুকের নিচে চোখ বুজে—বাংলার আমের পাতাতে কাঁচপোকা ঘুমায়েছে—আমিও ঘুমায়ে র’ব...