01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

স্বর্ণমৃগ

সোনার হরিণ চলে গেল হায় মনোলোভা রূপ ধ’রে, বিস্মিত হিয়া রহিতু চাহিয়া তাহারি পথের ‘পরে! আঁখি পালটিতে ফিরে দেখা দিল, গেল ফিরে লীলা ভরে; আকুল নিশাস পড়িল আমার পাঁজর শূন্য ক’রে।

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

হাস্নু হানা

 হাস্নু হানা গন্ধভরা হাস্নু হানা তুলেছিলাম গুচ্ছ ক’রে; তখন কেবল সন্ধ্যা নামে পরাণ ভরে নানান্‌ সুরে। কপোলতলে ওষ্ঠাধরে তপ্ত দুটি নয়ন ’পরে নিয়েছিলাম স্নিগ্ধ-সজল কোমল পরশ সোহাগ ভরে। সান্ধ্য ফলের গন্ধ মদির পরাণ আমার করলে অ...

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

চির সুদূর

এত কাছে থেকে হয় তবু এত দূর! নয়নে নয়ন রেখে পরাণ বিধুর! কাছে আসি ভালোবেসে,— নিশাসে নিশাস মেশে, নাগাল না পাই তবু পরাণ-বঁধূর!

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (৮)

গান গান গেয়ে হয় কে যায় পথে কান দিয়ে না তায়! কেঁদেই যদি মরে বাঁশী, কার কি আসে যায়? মন যদি হায় কেমন করে সায় দিতে চায় বাঁশীর স্বরে ভুলেও তবু এস না, হায়, মুক্ত জানালায়। লাজুক বাঁশী বাজুক বনে,— কাঁদুক একা আপন মনে,...

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বাঁশী

আমি জানি না বাঁশীতে কি যে আছে, সখা পথের পথিক বঁধু! কোন্‌ গোপন মনের দুখ-সুখ-মাখা হৃদি সঞ্চিত মধু! সে যে অধর-পরশে চকিতে জাগিয়া ফুকারি উঠিছে ডাকি; ওগো বাঁশীর মাঝারে ধ’রে কি রেখেছে ভুবন-ভুলানো পাখী? সে যে সোহাগ-পাগল দুলালের...

Satyendranath Dutta 1 month ago · 2 min read 1 0 0
Poetry

আপন হওয়া

তোরা জানিস কি নিতান্ত পরের আপন হওয়ার সুখ? তোদের উদাস আঁখি কারেও দেখি’ হয় নি কি উৎসুক? নূতন প্রেমের নূতন সুখে হাসি দেখা দ্যায় নি মুখে? পূর্ণ চাদের আলোয় তোদের পূরে নি কি বুক?

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (৭)

গান হায়! বারণ করে! বারণ শুনি’—কি গো—তটিনী ফেরে? তবু, বারণ করে! চরণ ধ্বনি—তার— যখনি শুনি বুকে সে বাজে—লাজে— কথা না সরে! আপন ভুলি’—হায়—দু’আঁখি তুলি’ উছলি’ চলি—খোলা—ঝরোখা ‘পরে। হায়? বারণ করে। বাদর ঝরে—বল—তাহে কে ডরে? সাগ...

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

নীরবতার নিবিড়তা

ভালোবাসে কি না কেন সুধাইবি, আঁখি-জলে, ওরে সুধাস্ নে; ক্ষীণ আলোখানি ঘরের বাহির করিস্ নে, ঝডে নিভাস্ নে। নত মুখে যায় আঁখি-কোণে চায় প্রাণে নেবে এঁকে মূরতি যেন, তরুণ অধরে হাসিটি মিলায় বরিষার মেঘে রশ্মি হেন! (তবু) চাস্‌নে...

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (৬)

গান আমার পরাণ ঘিরি’ ফুট্‌ল কুসুম তোমার হাসিতে,— তোমার চোখের সিগ্ধ-সরস জ্যোৎস্না-রাশিতে! নন্দনেরি মন্দার-হার লুটায় যেন অঙ্গে আমার, অজানা আনন্দে হৃদয় রহে ভাসিতে!

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

মনের চেনা

মন যারে চেনে নয়ন চিনায় সেই সে আমার পরাণ-বঁধু; পাত্রে পাত্রে নাই সুধা, হায়! পুষ্পে পুষ্পে নাহিক মধু। নয়ন নয়নে নাহি উল্লাস সকল তারায় নাহিক শোভা; অধরে অধরে নাহিক তিয়াষ, তরুণ জনের পরাণ-লোভা! মন চেনে শুধু সে দু’টি নয়ন...

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (৫)

গান যদি তোমার চোখের আলোয় কোথাও ফোটে সুখের হাসি, ধন্য তবে জীবন তোমার তোমার পথে ফুলের রাশি। তোমার স্মৃতি তোমার গীতি কোথা ও যদি জাগায় প্রীতি তবে দুখের ফণায় বসি’ সুখের সুরে বাজাও বাঁশী।

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

চোখে চোখে

চোখে চোখে মিলন হ’লে মুখে ফোটে হিরণ হাসি! শিউলি ফুল আর ভোরের তারার মতন ভালোবাসাবাসি! যদি সে কথা না কয়, না যদি হয় পরিচয় তবুও নিতান্ত আপন গোপন প্রাণের কিরণ-রাশি।

Satyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0