Results for “#গীতিগুচ্ছ”
ভুল হল বুঝি এই ধরণীতলে
ভুল হল বুঝি এই ধরণীতলে, তাই প্রাণে চিরকাল আগুন জ্বলে তাই আগুন জ্বলে দিনের শেষে এক প্লাবন এসে জানি ঘিরিবে আমার মন কৌতুহলে, নব কৌতুহলে। আমার জীবনে ভুল ছিল না বুঝি, তাই বারে বারে সে আমারে গিয়াছে খুঁজি দিনের শেষে আজ বাউল বে...
কঙ্কণ-কিঙ্কিণী মঞ্জুল মঞ্জীর ধ্বনি
কঙ্কণ-কিঙ্কিণী মঞ্জুল মঞ্জীর ধ্বনি, মম অন্তর-প্রাঙ্গণে আসন্ন হল আগমনী। ঘুমভাঙা উদ্বেল রাতে, আধ-ফোটা ভীরু জ্যোৎস্নাতে কার চরণের ছোঁয়া হৃদয়ে উঠিল রণরণি। মেঘ-অঞ্জন-ঘন কার এই আঁখি পাতে লিখা, বন্দন-নন্দিত উৎসবে জ্বালা দীপশ...
গুঞ্জরিয়া এল অলি
গুঞ্জরিয়া এল অলি; যেথা নিবেদন অঞ্জলি। পুষ্পিত কুসুমের দলে গুনগুন গুঞ্জিয়া চলে দলে দলে যেথা ফোটা-কলি আমার পরাণে ফুল ফুটিল যবে, তখন মেতেছি আমি কী উৎসবে। আজ মোর ঝরিবার পালা, সব মধু হয়ে গেছে ঢালা; আজ মোরে চলে যেও দলি। — গ...
এই নিবিড় বাদল দিনে
এই নিবিড় বাদল দিনে কে নেবে আমায় চিনে, জানিনে তা। এই নব ঘন ঘোরে, কে ডেকে নেবে মোরে কে নেবে হৃদয় কিনে, উদাসচেতা? পবন যে গহন ঘুম আনে, তার বাণী দেবে কী কানে, যে আমার চিরদিন অভিপ্রেতা! শ্যামল রঙ বনে বনে, উদাস সুর মনে মনে,...
ও কে যায় চলে কথা না বলে দিও না যেতে
ও কে যায় চলে কথা না বলে দিও না যেতে, তাহারই তরে আসন ঘরে রেখেছি পেতে। কেন সে মৃধার পাত্র ফেলে চলে যেতে চায় আজ অবহেলে রামধনু রথে বিদায়ের পথে উঠিছে মেতে॥ রঙে রঙে আজ গোধুলি গগন, নহেকো রঙিন, বিলাপে মগন। আমি কেঁদে কই যেয়ো...
দাঁড়াও ক্ষণিক পথিক হে
দাঁড়াও ক্ষণিক পথিক হে যেয়ো না চলে, অরুণ-আলো কে যে দেবে যাও গো বলে। ফেরো তুমি যাবার বেলা, সাঁঝ আকাশে রঙের মেলা দেখেছ কী কেমন ক’রে। আগুন হয়ে উঠল জ্বলে। পূব গগনের পানে বারেক তাকাও, বিরহেরই ছবি কেন আঁকাও? আঁধার যেন প্লাবন...
সাঁঝের আঁধার ঘিরল যখন
সাঁঝের আঁধার ঘিরল যখন শাল-পিয়ালের বন, তারই অভিাস দিল আমায় হঠাৎ সমীরণ। কুটির ছেড়ে বাইরে এসে দেখি আকাশকোণে তারার লেখালেখি শুরু হয়ে গেছে বহুক্ষণ। আজকে আমার মনের কোণে কে দিল যে গান, ক্ষণে ক্ষণে চমকে উঠি রোমাঞ্চিত প্রাণ।...
মেঘ-বিনিন্দিত স্বরে
মেঘ-বিনিন্দিত স্বরে— কে তুমি আমারে ডাকিলে শ্রাবণ বাতাসে? তোমার আহ্বান ধ্বনি— পরশিয়া মোরে গরজিল দূর আকাশে। বেদনা বিভোল আমি ক্ষণেক দুয়ারে থামি বাহিরে ধূসর দিনে— ছুটে চলি পথে মদির-বিবশ নিশাসে। মেঘে মেঘে ছাওয়া মলিন গগনে,...