মেঘ-বিনিন্দিত স্বরে—   কে তুমি আমারে ডাকিলে শ্রাবণ বাতাসে? তোমার আহ্বান ধ্বনি—   পরশিয়া মোরে গরজিল দূর আকাশে।       বেদনা বিভোল আমি       ক্ষণেক দুয়ারে থামি বাহিরে ধূসর দিনে—   ছুটে চলি পথে মদির-বিবশ নিশাসে।   মেঘে মেঘে ছাওয়া মলিন গগনে,   কোন আয়োজন ছিল আনমনে।       বাহিরে কী ঘনঘটা,       ভিতরে বিজলী-ছটা মত্ত ভিতরে বাহিরে—   আজ কি কাটিবে বিরহ বিধুর হতাশে॥ — গীতিগুচ্ছ (1965)