যখন আমায় বাঁধ আগে পিছে,     মনে করি আর পাবনা ছাড়া।   যখন আমায় ফেল তুমি নীচে     মনে করি আর হব না খাড়া।         আবার তুমি দাও যে বাঁধন খুলে,         আবার তুমি নাও আমারে তুলে,         চিরজীবন বাহুদোলায় তব             এমনি করে কেবলি দাও নাড়া ভয় লাগায়ে তন্দ্রা কর ক্ষয়, ঘুম ভাঙায়ে তখন ভাঙ ভয়।     দেখা দিয়ে ডাক দিয়ে যাও প্রাণে,     তাহার পরে লুকাও যে কোন খানে,     মনে করি এই হারালেম বুঝি,         কোথা কতে আবার যে দাও সাড়া। ১১ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)