তোমার কাছে শান্তি চাব না।   থাক্‌-না আমার দুঃখ ভাবনা। অশান্তির এই দোলার ’পরে বসো বসো লীলার ভরে,   দোলা দিব এ মোর কামনা॥   নেবে নিবুক প্রদীপ বাতাসে,   ঝড়ের কেতন উড়ুক আকাশে— বুকের কাছে ক্ষণে ক্ষণে তোমার চরণ-পরশনে    অন্ধকারে আমার সাধনা॥ ২৬ ফাল্গুন ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)