তারা তোমার নামে বাটের মাঝে             মাশুল লয় যে ধরি।          দেখি শেষে ঘাটে এসে।             নাইক পারের কড়ি।          তারা তোমার কাজের ভানে          নাশ করে গো ধনে প্রাণে,          সামান্য যা আছে আমার              লয় তা অপহরি।  আজকে আমি চিনেছি সেই    ছদ্মবেশী দলে।  তারাও আমায় চিনেছে হায়    শক্তিবিহীন বলে।  গোপন মূর্তি ছেড়েছে তাই,  লজ্জাসরম আর কিছু নাই,!  দাঁড়িয়েছে আজ মাথা তুলে    পথ অবরোধ করি॥ ২৯ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)