দেখিয়াছি তারে মেঘের মাঝারে, পাহাড়ের জঙ্গলে, দুঃখে গলে না স্নেহে সে ভোলে না, কেবলি নাচিয়া চলে! তবু তার সেই চাহনিটি যেন পূর্ব্বরাগের চাওয়া, দোলাইয়া যেন যায় বনে বনে প্রভাত-শুভ্র হাওয়া! চিরকামনার স্বর্ণ মৃগ সে, কীর্ত্তি তাহার নাম; শিকারী এবং কুক্কুরদলে দ্যায় না সে বিশ্রাম। পাউণ্ড।