সভায় তোমার থাকি সবার শাসনে।  আমার কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে।        তাকায় সকল লোকে,   তখন দেখতে না পাই চোখে  কোথায় অভয় হাসি হাস আপন আসনে॥     কবে আমার এ লজ্জাভয় খসাবে,  তোমার একলা ঘরের নিরালাতে বসাবে।        যা শোনাবার আছে   গাব ঐ চরণের কাছে,  দ্বারের আড়াল হতে শোনে বা কেউ না শোনে॥ ১২ ফাল্গুন ১৩২০ শিলাইদহ — গীতিমাল্য (1914)