সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে।   আমি কেবল বসে আছি,    আপন-মনে কাঁটা বাছি      পথের মাঝে।       সকাল-সাঁজে॥     এ পথ বেয়ে সে আসে, তাই আছি চেয়ে।   কতই কটা বাজে পায়ে,    কতই ধুলা লাগে গায়ে,      মরি লাজে,       সকাল-সাঁজে॥ ২৪ চৈত্র [১৩২০] — গীতিমাল্য (1914)