সবা হতে রাখব তোমায়     আড়াল করে   হেন পূজার ঘর কোথা পাই     আমার ঘরে!          যদি আমার দিনে রাতে,          যদি আমার সবার সাথে          দয়া করে দাও ধরা, ত           রাখব ধরে।   মান দিব যে তেমন মানী     নই ত আমি,   পূজা করি সে আয়োজন     নাই ত স্বামী।          যদি তোমায় ভালবাসি,          আপনি বেজে উঠবে বাঁশি          আপনি ফুটে উঠবে কুসুম           কানন ভরে। ২১ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)