বাহিরে সে দুরন্ত আবেগে       উচ্ছলিয়া উঠে জেগে,—   উচ্চহাস্য-তরঙ্গ সে হানে       সূর্য্য চন্দ্র পানে।   পাঠায় অস্থির চোখ—       আলোকের উত্তরে আলোক।   কভু অন্ধকার-পুঞ্জে দেখা দেয় ঝঙ্কার ভ্রুকুটি,       ক্ষণে ক্ষণে       আন্দোলনে   প্রচণ্ড অধৈর্যবেগে তটের মর্যাদা ফেলে টুটি’।     গভীর অন্তর তা’র নিস্তব্ধ গম্ভীর,      কোথা তল, কোথা তীর; অগাধ তপস্যা যেন রেখেছে সঞ্চিত করি’,—     —নাম কি সাগরী? — মহুয়া (1929)