ওগো শরতের শুক্ল শশী! কোন্‌ দেশে আজি দৃষ্টি তোমার কি ভাবে না জানি একেলা বসি’! তোমার অমল অমেয় অমিয়া মেঘ-মল্লিকা হ’তেছে জমিয়া, আমি চেয়ে আছি,—অমৃত-খণ্ড ভূতলে কখন্‌ পড়িবে খসি’! দূরে দূরে তারা স্বপনে মিলায়,— কত ভঙ্গীতে, ছন্দে লীলায়! নিশিদিশি তারা দেশে দেশে বুঝি মন্দার-কলি যাম বরষি’! ওগো নিশীথের মৌন শশী!