ও পাড়ার শ্যাম রায় কাছে পেলে কামড়ায়    এমনি সে পালোয়ান, একদিন দুপুরে ডেকে বলে গুপুরে    ‘এক্ষুনি আলো আন্‌’ কী বিপদ তা হ’লে আলো তার না হ’লে    মার খাব আম’রা? দিলে পরে উত্তর রেগে বলে, ‘দুত্তোর,    যত সব দামড়া'। কেঁদে বলি, শ্রীপদে বাঁচাও এ বিপদে—    অক্ষম আমাদের। হেসে বলে শাম-দা নিয়ে আয় রামদা    ধুবড়ির রামাদের॥ — অপ্রচলিত রচনা (1967)