৭৬         দয়া দিয়ে হবে গো মোর           জীবন ধুতে।         নইলে কি আর পারব তোমার           চরণ ছুঁতে।         তোমায় দিতে পূজার ডালি         বেরিয়ে পড়ে সকল কালী,         পরাণ আমার পারিনে তাই           পায়ে থুতে।   এতদিন ত ছিল না মোর     কোনো ব্যথা,   সর্ব্ব অঙ্গে মাখা ছিল     মলিনতা।   আজ ঐ শুভ্র কোলের তরে   ব্যাকুল হৃদয় কেঁদে মরে,   দিয়োনা গো দিয়োনা আর,     ধূলায় শুতে। ২৪ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)