সুন্দর, তুমি চক্ষু ভরিয়া   এনেছো অশ্রুজল। এনেছো তোমার বক্ষে ধরিয়া   দুঃসহ হোমানল। দুঃখ-যে তাই উজ্জ্বল হ’য়ে উঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে, এ তাপে শ্বসিয়া উঠে বিকশিয়া     বিচ্ছেদ শতদল॥ * আষাঢ়, ১৩৩৫ — মহুয়া (1929)