অন্তরের সে সম্পদ ফেলেছি হারায়ে। তাই মোরা লজ্জানত;​​ তাই সর্ব গায়ে ক্ষুধার্ত দুর্ভর দৈন্য করিছে দংশন; তাই আজি ব্রাহ্মণের বিরল বসন সম্মান বহে না আর;​​ নাহি ধ্যানবল, শুধু জপমাত্র আছে;​​ শুচিত্ব কেবল চিত্তহীন অর্থহীন অভ্যস্ত আচার—   সন্তোষের অন্তরেতে বীর্য নাহি আর,   কেবল জড়ত্বপুঞ্জ; ধর্ম প্রাণহীন   ভারসম চেপে আছে আড়ষ্ট কঠিন।   তাই আজি দলে দলে চাই ছুটিবারে   পশ্চিমের পরিত্যক্ত বস্ত্র লুটিবারে   লুকাতে প্রাচীন দৈন্য। বৃথা চেষ্টা ভাই,   সব সজ্জা লজ্জা-ভরা চিত্ত যেথা নাই। — নৈবেদ্য (1901)