যাহা-কিছু বলি আজি সব বৃথা হয়, মন বলে মাথা নাড়ি—এ নয়, এ নয়। যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম সে কথা বাজে না কেন এ বীণায় মম! সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে হৃদয়-আকাশ ঘিরে ঘনঘোর মেঘে; মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায় অন্তর করিয়া ছিন্ন কী দেখাতে চায়! মৌন-মূক-মূঢ়-সম ঘনায়ে আঁধারে সহসা নিশীথরাত্রে কাঁদে শতধারে। বাক্যভারে রুদ্ধকণ্ঠ, রে স্তম্ভিত প্রাণ, কোথায় হারায়ে এলি তোর যত গান। বাঁশি যেন নাই, বৃথা নিশ্বাস কেবল। রাগিনীর পরিবর্তে শুধু অশ্রুজল। ২৯ চৈত্র, ১৩০২ — চৈতালি (1896)