মানের আসন, আরাম শয়ন          নয় ত তোমার তরে        সব ছেড়ে আজ খুসি হয়ে          চল পথের পরে।        এস বন্ধু তোমরা সবে        এক সাথে সব বাহির হবে,        আজকে যাত্রা করব মোরা          অমানিতের ঘরে।  নিন্দা পরব ভূষণ করে    কাঁটার কণ্ঠহার,  মাথায় করে তুলে লব    অপমানের ভার;  দুঃখীর শেষ আলয় যেথা।  সেই ধূলাতে লুটাই মাথা,  ত্যাগের শূন্যপাত্রটি নিই    আনন্দরস ভরে। ২৯ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)