কুতার্কিকের নাহিক প্রভেদ কাঠ্‌ঠোকরার সঙ্গে, ঠুকরিয়া পোকা বাহির করে সে বনস্পতির অঙ্গে; যোজন জুড়িয়া বিতরে যে জন ফল ছায়া আপনার,— নীড় বাঁধি’ সুখে শত শত পাখী আশ্রয়ে আছে যার,— অটল যে আছে এতকাল সহি’ কাল-বৈশাখী হাওয়া,— কাঠঠোকরার মতে সে অসার; পোকা যে গিয়েছে পাওয়া! রিকার্ড ডেহ্মেল।