(বাসুটোল্যাণ্ড) কে ছুয়েছে দু’টি হাতে আকাশের তারা? শূন্যে চাঁদ কে রেখেছে ধ’রে? কেন ছুটে নদী নদ অবিরল ধারা?- শ্রান্ত হ’লে জুড়াইতে যায় কার ঘরে? ভেসে ভেসে আসে মেঘ, ভেসে চলে যায়, তার দেশ কোথায়? কে জানে! কে বরিষে বৃষ্টি ধারা? সেকি ওঝা? হায়, তারে কভু দেখিনি তত উঠিতে বিমানে!