জীবন আমার চলছে যেমন      তেমনি ভাবে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে      চলে যাবে।   চলার পথে দিনে রাতে   দেখা হবে সবার সাথে- তাদের আমি চাব, তারা      আমায় চাবে॥ জীবন আমার পলে পলে      এমনি ভাবে দুঃখসুখের রঙে রঙে      রঙিয়ে যাবে।   রঙের খেলার সেই সভাতে   খেলে যে-জন সবার সাথে তারে আমি চাব, সেও      আমায় চাবে॥ ৫ চৈত্র ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)