গীতি-গুচ্ছ ১ ওগো কবি তুমি আপন ভোলা, আনিলে তুমি নিথর জলে ঢেউয়ের দোলা!   মালাখানি নিয়ে মোর   এ কী বাঁধিলে অলখ ডোর! নিবেদিত প্রাণে গোপনে তোমার কী সুর              তোলা! জেনেছ তো তুমি অজানা প্রাণের         নীরব কথা! তোমার বাণীতে আমার মনের         এ ব্যাকুলতা—   পেয়েছ কী তুমি সাঁঝের বেলাতে,   যখন ছিলাম কাজের খেলাতে তখন কী তুমি এসেছিলে—         ছিল দুয়ার খোলা॥ — গীতিগুচ্ছ (1965)