এই করেছ ভালো, নিঠুর এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সে যে পরশ তব সেই ত পুরস্কার। অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, রন্ধ্রে তোলো আগুন করে আমার যত কালো। ৪ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)