দুঃস্বপন কোথা হতে এসে        জীবনে বাধায় গণ্ডগোল।    কেঁদে উঠে জেগে দেখি শেষে        কিছু নাই, আছে মার কোল।           ভেবেছিনু আর কেহ বুঝি,           ভয়ে তাই প্রাণপণে বুঝি,           তব হাসি দেখে আজ বুঝি             তুমিই দিয়েছ মোরে দোল। এ জীবন সদা দেয় নাড়া     লয়ে তার সুখদুখ ভয়; কিছু যেন নাই গো সে ছাড়া     সেই যেন মোর সমুদয়।         এ ঘোর কাটিয়া যাবে চোখে         নিমেষেই প্রভাত আলোকে,         পরিপূর্ণ তোমার সম্মুখে             থেমে যাবে সকল কল্লোল। ৮ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)