মাঝিরা বলিল ‘গেল বেলা গেল, আর বিলম্ব নয়।’ সেই ক্ষণে প্রিয়া শিখা’ল হিয়ায় আঁখি কত কি যে কয়! উদ্বেল হিয়া কাছে এল প্রিয়া কহিতে বিদায় বাণী; মনের যে কথা মুখে মিলাল তা’ আধেক চেতনা মানি’। মুগ্ধ নয়ন জল-ভার-নত, মেলি’ দুই খানি কর, গোলাপের বনে মলয়ার মত পড়িল বুকেরি ‘পর। রাহু সম মোর উত্সুক বাহু বেড়িয়া ধরিল তা’রে; সে কহিল কাঁদি’ “পরিচয় যদি না ঘটিত একেবারে।” আবু মহম্মদ।