আমার প্রাণের মাঝে যেমন ক’রে        নাচে তোমার প্রাণ আমার প্রেমে তেমনি তোমার প্রেমের        বহুক-না তুফান।        রসের বরিষনে তারে মিলাও সবার সনে,     অঞ্জলি মোর ছাপিয়ে দিয়ে        হোক সে তোমার দান॥ আমার হৃদয় সদা আমার মাঝে        বন্দী হয়ে থাকে। তোমার আপন পাশে নিয়ে তুমি        মুক্ত করে তাকে।        যেমন তোমার তারা, তোমার ফুলটি যেমন ধারা,     তেমনি তারে তোমার করো        যেমন তোমার গান॥ ৫ জ্যৈষ্ঠ ১৩২১ রামগড় — গীতিমাল্য (1914)