আড়ি
কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে—
বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে।
শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি,
সাপে আর নেউলে তো চিরকাল বৈরী!
আদা আর কাঁচকলা মেলে কোনদিন সে?
কোকিলের ডাক শুনে কাক জ্বলে হিংসেয়।
তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখ নি?
ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনি।
তার চেয়ে বেশি আড়ি আমি পারি কহিতে—
তোমাদের কারো কারো কেতাবের সহিতে॥
সন্দেশ-১৩২৫
More from বিবিধ কবিতা
Comments (0)
Log in to join the conversation.