যুগে যুগে জলে রৌদ্রে বায়ুতে
যুগে যুগে জলে রৌদ্রে বায়ুতে গিরি হয়ে যায় ঢিবি। মরণে মরণে নুতন আয়ুতে তৃণ রহে চিরজীবী। — স্ফুলিঙ্গ (1945)
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
যুগে যুগে জলে রৌদ্রে বায়ুতে গিরি হয়ে যায় ঢিবি। মরণে মরণে নুতন আয়ুতে তৃণ রহে চিরজীবী। — স্ফুলিঙ্গ (1945)
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম। কে যে আমায় কাঁদায়, আমি কী জানি তার নাম। কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে, সব যেন মোর বিকিয়েছে পাই নি তাহার দাম॥ এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধ’রে। ভুবন ভ’রে...
তোমরা দুটি পাখী, মিলন বেলায় গান কেন আজ মুখে মুখে নীরব হোলো। আতসবাজির বক্ষ থেকে চতুর্দ্দিকে স্ফুলিঙ্গ সব ছিটকে পড়ে, তেমনি তোমাদের বিরহতাপ ছড়িয়ে গিয়েছিল সারারাত্রি সুরে সুরে বনের থেকে বনে। গানের মূর্ত্তি নিয়ে তারা পড...
এ কি তবে সবই সত্য হে আমার চিরভক্ত? আমার চোখের বিজুলি-উজ্বল আলোকে হৃদয়ে তোমার ঝঙ্কার মেঘ ঝলকে, এ কি সত্য? আমার মধুর অধর, বধূর নবলাজসম রক্ত, হে আমার চিরভক্ত, এ কি সত্য? চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি? চরণে আমার বীণাঝঙ্কার...
জানি গো দিন যাবে এ দিন যাবে। একদা কোন্ বেলাশেষে মলিন রবি করুণ হেসে শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে। পথের ধারে বাজবে বেণু, নদীর কূলে চরবে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে। তবুও দিন যাবে এ দিন যাবে॥ তোমার...
বসন্ত যে লেখা লেখে বনে বনান্তরে নামুক তাহারি মন্ত্র লেখনীর ‘পরে। — স্ফুলিঙ্গ (1945)
(১) পুণ্য-লোভীর নাই হ’লো ভীড় শূন্য তোমার অঙ্গনে, জীর্ণ হে তুমি দীর্ণ দেবতালয়। অর্ঘ্যের আলো নাই বা সাজালো পুষ্পে প্রদীপে চন্দনে, যাত্রীরা তব বিস্মৃত-পরিচয়। সম্মুখ পানে দেখো দেখি চেয়ে, ফাল্গুনে তব প্রাঙ্গণ ছেয়ে বন-ফুল...
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে, আপন জেনে আদর করিনে। পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দু হাত ধরিনে। আপনি তুমি অতি সহজ প্রেমে আমার হয়ে এলে যেথায় নেমে সেথায় সুখে বুকের মধ্যে ধরে সঙ্গী বলে তোমায় বরি নে। ভাই তুমি যে ভাই...