Rabindranath Tagore

Classic poet · Public-domain works
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
1,025Posts
0Followers 0Following
96Views
0Reactions
0Gifts received
Poetry

অবোধ হিয়া বুঝে না বোঝে

অবোধ হিয়া বুঝে না বোঝে, করে সে একি ভুল— তারার মাঝে কাঁদিয়া খোঁজে ঝরিয়া-পড়া ফুল। — স্ফুলিঙ্গ (1945)

6 days ago · 1 min read 0 0 0
Poetry

সীমার মাঝে, অসীম, তুমি

সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, অরূপ, তোমার রূপের লীলায় জাগে হৃদয়-পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। তোমায় আমায় মিলন হলে সকলি যায় খ...

6 days ago · 1 min read 0 0 0
Poetry

ঝড়

অন্ধ কেবিন আলোয় আঁধার গোলা, বন্ধ বাতাস কিসের গন্ধে ঘোলা। মুখ-ধোবার ঐ ব্যাপারখানা দাঁড়িয়ে আছে সোজা, ক্লান্ত চোখের বোঝা। দুল্‌ছে কাপড় pegএ, বিজ্‌লি-পাখার হাওয়ার ঝাপট্‌ লেগে। গায়ে গায়ে ঘেঁষে জিনিষ-পত্র আছে কায়-ক্লেশ...

6 days ago · 3 min read 0 0 0
Poetry

অবসান

বিরহ-বৎসর পরে, মিলনের বীণা তেমন উন্মাদ-মন্দ্রে কেন বাজিলি না? কেন তোর সপ্তস্বর সপ্তস্বর্গ পানে ছুটিয়া গেলো না ঊর্দ্ধে উদ্দাম পরাণে বসন্তে মানস-যাত্রী বলাকার মতো? কেন তোর সর্ব্বতন্ত্র সবলে প্রহত মিলিত ঝঙ্কার ভরে কাঁপিয়া...

6 days ago · 1 min read 0 0 0
Poetry

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে। যাব না গো যাব না যে, থাকব পড়ে ঘরের মাঝে, এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে॥ আমার এ ঘর বহু যতন ক’রে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কী জ...

6 days ago · 1 min read 0 0 0
Poetry



 ওগো মৌন, না যদি কও নাই কহিলে কথা। বক্ষ ভরি বইব আমি তোমার নীরবতা। স্তব্ধ হয়ে রইব পড়ে, রজনী রয় যেমন করে জ্বালিয়ে তারা নিমেষ-হারা ধৈর্য্যে অবনত। হবে হবে প্রভাত হবে আঁধার যাবে কেটে। তোমার বাণী সোনার ধারা পড়বে আকাশ ফেট...

6 days ago · 1 min read 0 0 0
Poetry

বিদায় ২

বিদায় ক্ষমা করো, ধৈর্য ধরো, হউক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরী হতে তীর— খেলা হতে খেলাশ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীড়।...

6 days ago · 1 min read 0 0 0
Poetry

সকল গর্ব দূর করি দিব

সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। সবারে ডাকিয়া কহিব, যে দিন পাব তব পদরেণুকণা। তব আহ্বান আসিবে যখন সে কথা কেমনে করিব গোপন। সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। য...

6 days ago · 1 min read 0 0 0
Poetry

জীবন দেবতা

ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াষ, আসি অন্তরে মম? দুঃখ সুখের লক্ষ ধারায় পাত্র করিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম! কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিণী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি...

6 days ago · 2 min read 0 0 0
Poetry

তুমি এবার আমায় লহ হে নাথ, লহ

তুমি এবার আমায় লহ হে নাথ, লহ। এবার তুমি ফিরোনা হে— হৃদয় কেড়ে নিয়ে রহ। যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহিনী, যাক‍্ সে ধূলাতে! এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ॥ কি আবেশে, কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় প...

6 days ago · 1 min read 0 0 0
Poetry

ভজন পূজন সাধন আরাধনা

ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস্ ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস্‌ সঙ্গোপনে, নয়ন মেলে দেখ্‌, দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করচে চাষা চাষ...

6 days ago · 1 min read 0 0 0