01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

শালিখ

শালিখটার কী হোলো তাই ভাবি। একল! কেন থাকে দলছাড়া। প্রথম দিন দেখেছিলেম শিমুল গাছের তলায়, আমার বাগানে, মনে হোলো একটু যেন খুঁড়িয়ে চলে। তারপরে ঐ রোজ সকালে দেখি,— সঙ্গীহারা, বেড়ায় পোকা শিকার করে। উঠে আসে আমার বারান্দায়...

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0
Poetry

একটি নমস্কারে, প্রভু

একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঘন শ্রাবণ মেঘের মত রসের ভারে নম নত একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয় থাক তব ভবনদ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে, আত্মহ...

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0
Poetry

শেষ দান

ছেলেদের খেলার প্রাঙ্গণ। শুক্‌নো ধূলো, একটি ঘাস উঠতে পায় না। একধারে আছে কাঞ্চন গাছ, আপন রঙের মিল পায় না সে কোথাও। দেখে মনে পড়ে আমাদের কালো রিট্রিভার কুকুরটা, সে বাঁধা থাকে কোঠাবাড়ির বারান্দায়। দূরে রান্নাঘরের চারধারে...

Rabindranath Tagore 2 weeks ago · 2 min read 1 0 0
Poetry

সংসারেতে আর যাহারা

সংসারেতে আর যাহারা আমায় ভালবাসে তারা আমায় ধরে রাখে বেঁধে কঠিন পাশে তোমার প্রেম যে সবার বাড় তাই তোমারি নূতন ধারা, বাঁধনাক, লুকিয়ে থাক ছেড়েই রাখ দাসে আর সকলে, ভূলি পাছে তাই রাখে না একা দিনের পরে কাটে যে দিন, তোমারি নে...

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0
Poetry

মুক্তরূপ

তোমারে আপন কোণে স্তব্ধ করি যবে পূর্ণরূপে দেখিনা তোমায়, মোর রক্ততরঙ্গের মত্ত কলরবে। বাণী তব মিশে ভেসে যায়। তোমার পাখারে আমি রুদ্ধ করি বুঝি, সে-বন্ধনে তোমাবেই পাই না তো খুঁজি’, তুমি তো ছায়ার নহ, প্রভাত-বিলাসী, আলোতেই তো...

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0
Poetry

তোমার সোনার থালায় সাজাব আজ

তোমার সোনার থালায় সাজাব আজ দুখের অশ্রুধার। জননী গো, গাঁথব তোমার গলার মুক্তাহার। চন্দ্রসূর্য্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে, তোমার বুকে শোভা পাবে আমার দুখের অলঙ্কার! ধন ধান্য তোমারি ধন, কি করবে তা কও! দিতে চাও ত দিও...

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0
Poetry

আলো আসে দিনে দিনে

আলো আসে দিনে দিনে, রাত্রি নিয়ে আসে অন্ধকার। মরণসাগরে মিলে সাদা কালো গঙ্গাযমুনার। — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0
Poetry

আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে

আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে, কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে, যেন এই কথাটি বাজে মনের সুরে— তুমি আমার কাছে এসেছ। কভু মধুর রসে ভরে হৃদয়খানি, কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী, তবু নিত্য যেন এই কথাটি জানি— তুমি স্নেহ...

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0
Poetry

বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে

বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।  — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0
Poetry

যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাহি মানে

যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাহি মানে, মুহূর্তে বিহ্বল হয় নৃত্যগীতগানে ভাবোন্মাদমত্ততায়, সেই জ্ঞানহারা উদ্‌ভ্রান্ত উচ্ছলফেন ভক্তিমদধারা নাহি চাহি নাথ। দাও ভক্তি শান্তিরস, স্নিগ্ধ সুধা পূর্ণ করি মঙ্গলকলস সংসারভবনদ্বারে।...

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0
Poetry

ধ্যান

যত ভালোবাসি, যত হেরি বড়ো ক’রে তত প্রিয়তমে, আমি সত্য হেরি তোরে। যত অল্প করি তোরে, তত অল্প জানি— কখনো হারায়ে ফেলি, কভু মনে আনি। আজি এ বসন্তদিনে বিকশিতমন হেরিতেছি আমি এক অপূর্ব স্বপন— যেন এ জগৎ নাহি, কিছু নাহি আর, যেন শু...

Rabindranath Tagore 2 weeks ago · 1 min read 1 0 0