হেয় মানি পারস্যের মহা আড়ম্বর, পল্লবিত সোনার মুকুট; খুঁজিও না,―পাওয়া যায় কোথায় সুন্দর বারমাস গোলাপ অফুট। নবীন রসাল পাতে গাঁথ, সখী, মালা, আমাদের সেই সাজে বেশ,― বসি’ যবে দ্রাক্ষা জটা-ছায়ায় নিরালা দ্রব-চুনি সুরা করি শেষ! হোরেস্।