‘যোগ্যং যোগ্যেন’ উজ্জ্বল সোনা, রক্ত প্রবাল, অমল মুকুতা ফল,— কাহারো জনম খনির গর্ভে, কাহারো সিন্ধুজল; তবু একদিন হয় এক ঠাঁই, মিলি’ জহুরির ঘরে পরস্পরের বিচিত্র শোভা বাড়ায় পরস্পরে। ‘যোগ্যের সাথে মিলিবে যোগ্য’ সনাতন এ বিধান, কুলমর্য্যাদা কি করিতে পারে? কিবা করে ব্যবধান? কণ্ণ গনর।