কি রে মন তুই কৃপাময় নাথে রয়েছিস্ নাকি ভুলে,— বিশাল বিশ্বে তুলে। শূন্যে যে ধরে’ আছে;— পীযুষ সৃষ্টি করেছেন যিনি শিশুরে করাতে পান, মাতা আর সন্তান, যাঁর করুণায় বাঁচে! বিষম রৌদ্রে ক্ষুদ্র তৃণের অঙ্কুরে যে বাঁচায় করুণার ধারা ধায় জুড়ায় তাপিত প্রাণ; অনাদি অশেষ অনাথ-শরণ রক্ষা করেন তোরে— স্মরণে রাখিস্‌, ওরে! সকলি যে তাঁরি দান। তিনি যে নিখিল-বিশ্বম্ভর চির-আনন্দ-ধাম, ভাব তাঁরে, তুকারাম! কর তাঁরি নাম গান। তুকারাম।